

মুষলধারে বৃষ্টি হচ্ছে শহরে। রাত গভীর। কোথাও মানুষের চিহ্নও নেই। আকাশ মেঘে ঢাকা। চাঁদের আলো নেই। কয়েকজন ব্যক্তি হন্তদন্ত হয়ে বৃষ্টি মাথায় করে পাগলের মতো দৌড়াচ্ছে। সবার চোখে মৃত্যু ভয়! একটা সময় গিয়ে সবাই ছড়িয়ে পরে। একাক জন একাক দিকে পালিয়ে যায়। একজন পালাতে পালাতে তার সামনে দেয়াল! সে ভয় পেয়ে দাড়িয়ে যায়। পিছনে ঘুরে তাকাতেই তার সামনে কুড়াল হাতে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ছায়া ভেসে উঠে! কুড়াল হাতে লোকটাকে দেখে অন্য লোকটার চোখ ভয়ে যেন ঠেলে বেরিয়ে আসবে! লোকটা ভয়ে ভয়ে বলতে লাগলো, --- আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। কুড়াল হাতে লোকটা আস্তে আস্তে এগিয়ে আসে। তার মাথায় একটা ক্যাপ রয়েছে। পরনে লম্বা পোশাক। চেহারা দেখা যাচ্ছে না। তবে চুলগুলো পিছনে ঝুটি করে বাঁধা। লোকটা কুড়াল উঁচু করলো। তারপর এক কোপে সামনের লোকটার মাথা শরীর থেকে আলাদা করে দিলো। টাটকা রক্ত ছিটকে গিয়ে পরলো পিছনের দেয়ালে! কুড়াল হাতে লোকটা একে একে সবাইকে মেরে ফেললো। কেউ তার হাত থেকে রক্ষা পায়নি। সবাইকে মারার পর লোকটা কুড়াল আকাশের দিকে তুলে ধরে। বিদ্যুৎ চমকানোর আলোয় কুড়ালের উপর সিংহের মাথা প্রতিফলিত হয়! কুড়ালটা সিংহের মতো আকৃতি বিশিষ্ট। লোকটা বৃষ্টির মধ্যে এগিয়ে যেতে থাকে। একটা সময় বৃষ্টি আর অন্ধকারের মধ্যে হারিয়ে যায়।

চমৎকার
Read all reviews on the Boitoi app